বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুরের টঙ্গীতে গাড়ি চাপায় পোশাক কর্মীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ  ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় বাটা গেটের সামনে রাস্তাপারাপারের সময় গাড়ি চাপায় ছখিনা (৩০)নামে এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকাল পৌনে আটটায়। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছখিনা বগুড়া জেলার সোনাতলা থানা এলাকার মধ্যদেবকান্দির বাসিন্দা।

সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটায় স্থানীয় পিমকী এ্যাপারেলস লি. কারখানায় যাওয়ার উদ্যেশে বাসা থেকে বেড় ছখিনা। এসময় বাটা গেটের সামনে পৌঁছলে গজীপুরগামী বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ছখিনা স্টেশনরোড মাছিমপুর এলাকায় মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় অপারেটর হিসেবে চাকরি করে আসছিলেন।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হকের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘাতক বাসটি আটক রয়েছে বলে জানান। তবে লাশ নিহতের স্বজনদের অনুরোধে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি