বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে একদিনে ২৬ লাখ টাকা জরিমানা


রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে একদিনে ২৬ লাখ টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৬লাখ ৩১হাজার ১শ’ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। মামলা করা হয়েছে ৫হাজার ৪৬২টি। এছাড়াও ১৪টি গাড়ি ডাম্পিং ও ৪৭৪টি গাড়ি রেকার করা হয়েছে।

৩) ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযানকালে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ১৪০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করায় ৪টি, উল্টোপথে গাড়ি চালানোয় ১হাজার ১৫৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, মাইক্রোবাসে কালো গ্যাস লাগানোয় ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

৪) ২হাজার ২৫৭টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৭২টি মোটর সাইকেল আটক করা হয়। সেইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ৯টি মামলা দেয়া হয়।

৫) বৃহস্পতিবার সারাদিনের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি