বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানী বনানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর বনানীতে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন দগ্ধ হয়েছেন। আজ রবিবার সকাল ৮টার দিকে বনানীর ব্লক -২ এর একটি ১৪ তলা ভবনের দ্বিতয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাজমা খাতুন জানান, সকাল ৮টার দিকে বনানীর ব্লক -২ এর ৩৪ নম্বর বাড়ির দোতলায় এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে আমরা দুঘর্টনাস্থলে পৌঁছাই। তবে এর আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে ও দুঘর্টনায় আহত দুই নারীকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি