সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই স্ত্রীর খরচ চালাতে হিমশিম চিত্রনাট্যকারের!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : ২. সোমবার ভারতের বোরিভলির এসভি রোডে ফাঁদ পেতে ৩৭ বছরের দেবকুমার রামরতন প্যাটেলকে গ্রেফতার করা হয়।

বাজারে ১৫ লাখ টাকার ভুয়ো নোট ছেড়েছিলেন তিনি। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এ তথ্য দিয়েছে। স্ত্রী ২ জন। একজন মডেল ও আর একজন গৃহবধূ। তাদের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই বাধ্য হয়ে ভুয়ো নোট ছাপিয়ে বিলি করত এক চিত্রনাট্যকার। পুলিশের হাতে ধরা পড়ার পর এমনই দাবি করেছেন তিনি।

৩. সন্দেহজনকভাবে দেবকুমারকে ঘোরাফেরা করতে দেখে তার ব্যাগ পরীক্ষা-নীরিক্ষা করতেই ভুয়ো নোটের সন্ধান মেলে। ধৃত চিত্রনাট্যকার ঈশ্বর এক অপরাধ-সহ বিভিন্ন টিভি সিরিয়ালের স্ক্রিপ্ট লিখেছেন বলে জানিয়েছে পুলিশ।

৪. তার নালাসোপারার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০০০, ৫০০ ও ২০০-র প্রায় ৫ লাখ ভুয়ো নোটের সন্ধান মেলে। একটি কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টারও উদ্ধার করে পুলিশ। সেগুলি দিয়েই ভুয়ো নোট ছাপা হত। জেরায় দেবকুমার জানিয়েছেন, শহরে ভুয়ো নোট বিলি করা কঠিন ছিল। তাই মধ্যপ্রদেশের গ্রাম্য এলাকায় তিনি সেগুলি বিলি করতেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি