ডেস্ক রিপোর্ট :
মঙ্গলবার( ১৯ মার্চ) রাতে রংপুর সদর উপজেলা এই ঘটনা ঘটে। মাঝে মাঝেই শোনা যায় বিয়েতে বর পক্ষ ও কনে পক্ষের মধ্যে ঝামেলা হয়। বাংলাদেশের প্রেক্ষিতে বেশির ভাগ সময় দেন মোহর নিয়ে ঝামেলা তৈরি হয়। কিন্তু এবারের ঘটনাটি ভিন্ন।
বিয়ে বাড়িতে গরুর মাংসে লবণ কম হওয়া নিয়ে দুই পক্ষের মারামারিতে প্রায় ২০ জন আহত হয়েছেন।
সেই সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকেই জানান, শনিবার( ১৬ মার্চ) দুপুর রংপুর সদরের হরিনারচর গুচ্ছ গ্রাম এলাকার বাসিন্দা হান্নান মৃধার ছেলে জান্নাতুল মৃধার সঙ্গে ওহিদ মিয়ার মেয়ে রিনা আক্তারের বিয়ে হয় ।



















































