মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিরাজ বিয়ে করছেন ছয় বছরের প্রেমিকাকে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : বিয়ের হিড়িক লেগেছে জাতীয় ক্রিকেট দলে। সাব্বিরের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজও। ছয় বছরের প্রেমিকা রাবেয়া আকতার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। এর পরের সিরিয়ালে আছেন কাটার মাস্টার মুস্তাফিজ।

আজ বৃহস্পতিবার বিকেলে খুলনায় মিরাজের বাড়িতে ঘরোয়াভাবে আকদ সম্পন্ন হবে। বিশ্বকাপের পর জাঁকঝমকপূর্ণভাবে অনুষ্ঠান করা হবে। বিয়ের বিষয়টি মিরাজের ঘনিষ্ঠ নিশ্চিত করেছেন।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিরাজের। এর পরের বছরই অভিষেক হয় ওয়ানডে টি-টোয়েন্টিতে। এখন পর্যন্ত খেলেছেন ২৫টি ওয়ানডে, ১৯টি টেস্ট ও ১৩টি টি-টোয়েন্টি।

এদিকে আগামীকাল শুক্রবার বিয়ে করবেন মোস্তাফিজ। পাত্রী তার মামাতো বোন সামিয়া শিমু। এর আগে গত শনিবার আকদ করেছেন সাব্বির রহমান। পাত্রী অর্পা দ্বাদশ শ্রেণীতে পড়ালেখা করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি