শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ড্রিম গার্ল’র সন্ধ্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

গতকাল (২৪ মার্চ) সন্ধায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত হয়ে গেল ইস্পাহানি আরিফ জাহানের নতুন চলচ্চিত্র ‘ড্রিম গার্ল’র মহরত।

চলচ্চিত্রটিতে ঢালিউডের তরুণ দর্শকপ্রিয় নায়ক রোশানের ‘ড্রিম গার্ল’ এর ভূমিকায় থাকছেন সুন্দরী অধরা খান। এ ছবির মধ্যমে প্রথমবার পর্দায় স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেব রোশান-অধরা।

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান, শাফিউদ্দিন সাফী, ইস্পাহানী, আরিফ জাহান, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, রোশান ও অধরা খান প্রমুখ।

অনুষ্ঠানে রোশান বলেন, অনেকে ভেবে বসেন আমি জাজের নায়ক, তাই জাজের বাহিরে কাজ করব না। আমি বলবো আমি এই ইন্ডাস্ট্রির নায়ক। আমি একজন শিল্পী, সবার সঙ্গেই কাজ করার ইচ্ছা আমার শুরু থেকেই ছিলো। এবার সেই ইচ্ছা পূরন হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, অধরার কাজ আমি দেখেছি। সে খুব ভালো অভিনয় করে। প্রথমবারেরমত আমরা জুটি বেঁধে কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে। আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন।

এদিকে এর আগে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল অধরার। বিষয়টি সামনে এনে এই নায়িকা বলেন, ‘‘ইস্পাহানী-আরিফ জাহান পরিচালিত স্যারের ‘নায়ক’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে আমার অভিষক। আবার তাদের পরিচালনায় ক্যামরায় দাঁড়াতে যাচ্ছি। তারা যে আস্থা আমার ওপর রেখেছেন তার প্রতিদান দিতে চাই।’’

এর আগে রোশান যৌথ প্রযোজনাসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন। যেখানে প্রযোজনা প্রতিষ্ঠান ছিল জাজ মাল্টিমিডিয়া। এবার তিনি নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে সামনে আসছেন। আর অধরার এর আগে দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে আরও একটি ছবি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি