মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » টিকিট বিক্রির নতুন রেকর্ড গড়লো জুভেন্টাস নারী ক্লাব


টিকিট বিক্রির নতুন রেকর্ড গড়লো জুভেন্টাস নারী ক্লাব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ইউরোপে মেয়েদের ফুটবল লিগ জনপ্রিয় হচ্ছে দিনে দিনে। মেয়েদের ফুটবল দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় করছেন স্টেডিয়ামে।

রোববার রোনালদোদের ঘরের মাঠ তুরিনে প্রথমবারের জন্য খেলতে নেমেছিল জুভেন্টাসের নারী ফুটবল দল। সেই ম্যাচ দেখতে অ্যালায়েঞ্জ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৩৯ হাজার ২৭ জন। যা মেয়েদের ক্লাব ফুটবলে নতুন রেকর্ড। এই ম্যাচে প্রায় ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে।

ইতালিতে মেয়েদের ক্লাব ফুটবলে এত দর্শক এর আগে কখনও হয়নি। মেয়েদের ক্লাব ফুটবলে দর্শক নিয়ে সপ্তাহ খানেক আগে একটি রেকর্ডটি হয়েছিল। সেই ম্যাচে উপস্থিত ছিলেন প্রায় ১৪ হাজার দর্শক। সেই রেকর্ড এ দিন ভেঙে গেল রোনালদোদের মাঠে।

রোববারের ম্যাচে জুভেন্টাসের মেয়েরা বজায় রেখেছেন জয়ের ধারা। ১-০ গোলে ফ্লোরেন্তিনাকে হারিয়ে দিয়েছে তারা। এই ম্যাচে জুভেন্টাসের হয়ে গোল করেছেন সোফি পেদেরসন। ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমরা অভিভূত। এত মানুষ এসেছেন আমাদের খেলা দেখতে। তারা জুভেন্টাসের গান গেয়ে আমাদের সারা ম্যাচ জুড়ে আমাদের উৎসাহিত করে গিয়েছে।’

তুরিনের অ্যালায়েঞ্জ স্টেডিয়ামে খেলতে নামেন রোনালদোরা। জুভেন্টাসের মহিলা দল খেলে ভিনোভোতে ট্রেনিং সেন্টারের মাঠে। কিন্তু সেখানে মাত্র ৫০০ জন বসে খেলা দেখতে পারেন। সে জন্যই এখানে আয়োজন করা হয়েছিল ওই ম্যাচের। কিন্তু এ দিন মাঠে ঢোকার জন্য টিকিট কাটতে হয়নি দর্শকদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি