মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » সাকিবকে নিয়ে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইনের টুইট


সাকিবকে নিয়ে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইনের টুইট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুসতাক সাকলাইন ।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩২তম জন্মদিনে ভুভেচ্ছা জানিয়ে রোববার টুইটারে বাংলাদেশের সাবেক বোলিং কোচ সাকলাইন মুসতাক লেখেন, জন্মদিনে শুভেচ্ছা, দীর্ঘজীবী হও। জবাবে রিটুইটে সাকিব লেখেন, ধন্যবাদ সাকলাইন ভাই।

গতকাল রোববার কেক কেটে সাকিবের জন্মদিনে উদযাপন করে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

সাকিবের জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ওয়ার্ল্ডকাপ ক্রিকেটের অফিসিয়াল পেজ থেকে টুইটারে এ শুভেচ্ছা জানানো হয়।

ক্রিকেট ওয়াল্ডকাপের টুইটারে সাকিবকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে, বাংলাদেশের উইকেট ও রান সংগ্রহের দিক থেকে সেরা সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা।

সাকিব আল হাসানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। সাকিবের সঙ্গে আইপিএলে হায়দরাবাদে খেলছেন পাঠান। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররাও সাকিবকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি