ডেস্ক রিপোর্ট :
গতকাল দুদিন ধরেই বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের ফের মা হওয়ার খবরটি ভেসে বেড়াচ্ছে চারদিকে। কিন্তু এ বিষয়ে এই সময়ে মুখ খুলেননি এ নায়িকা।
ঘটনার সূত্রপাত হয় একটি ছবিকে কেন্দ্র করে। গোয়ায় স্বামী অভিনেতা অভিষেক বচ্চননের সঙ্গে গোয়ার বীচে হাঁটছিলেন ঐশ্বরিয়া। সেই ছবিতে নাকি ‘বেবি বাম্প’ দেখা গেছে ঐশ্বরিয়ার।
এরপর থেকে এ ছবি ও নায়িকার মা হওয়ার গুঞ্জন ছড়াতে থাকে চারদিকে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, মা হওয়ার গুঞ্জনে তিনি বিরক্ত।


























































