মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মন্টেনগ্রোকে হারিয়ে বিশাল জয় ইংল্যান্ডের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :
পোদগরিকা সিটি স্টেডিয়ামে ইউরো বাছাইপর্বে আবারও বড় জয় পেয়েছে ইংল্যান্ড। সোমবার রাতে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও মন্টেনেগ্রোকে ৫-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই গোল হজম করে ইংল্যান্ড। তবে ম্যাচের বাকি সময়ে ‘থ্রি লায়ন’দের সামনে পাত্তাই পায়নি মন্টেনেগ্রো।

৩০ মিনিটে এভারটনের ডিফেন্ডার মিখায়েল কিন সমতায় ফেরান ইংল্যান্ডকে। ৩৮ ও ৫৯ মিনিটে দুই গোল করেন বার্কলি। ৭১ মিনিটে অধিনায়ক হ্যারি কেন এবং ৮০ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে বড় জয় নিশ্চিত হয়ে যায় গ্যারেথ সাউথগেটের দলের।

উল্লেখ্য, এর আগে ওয়েম্বলিতে প্রথম ম্যাচে স্টার্লিংয়ের হ্যাটট্রিকে চেক প্রজাতন্ত্রকে ৫-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি