সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ক্রাশার মেশিনের বেল্টে হাত আটকা পড়ে শ্রমিকের মৃত্যু


ক্রাশার মেশিনের বেল্টে হাত আটকা পড়ে শ্রমিকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ক্রাশার মেশিনের বেল্টে হাত আটকা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত পাথর শ্রমিক হবিগঞ্জের নবীগঞ্জ থানার দিঘিরপাড় নোয়াগাঁও এলাকার প্রয়াত নরেন্দ্র নাথ নমশূদ্রর ছেলে গিরেদ্র নাথ নমশূদ্র (৪৫)। বুধবার দুপুরে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় নিউ মাশাআল্লাহ স্টোন ক্রাশারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে গিরেন্দ্রসহ কয়েকজন শ্রমিক ক্রাশার মেশিনে পাথর ভাঙ্গার কাজ করছিল। দুপুরে বিরতির পর টুকরি ভর্তি পাথরের বোঝা নিয়ে ক্রাশার মেশিনে ফেলার সময় অসাবধানতাবশত মেশিনের বেল্টে তার হাত আটকা পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এএসআই রাজীব ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

থানার ওসি মো.আব্দুল জলিল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি