রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনায় শ্রমিকদের অবরোধ,ট্রেন চলাচল বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
পাটকল শ্রমিকদের গ্রাচুইটিসহ ৯ দফা দাবিতে অবরোধের কারণে খুলনা রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে খুলনা রেলস্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগ পড়েছেন।

খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, সকাল ৬টা থেকে ট্রেন ছাড়া সম্ভব হয়নি। যদিও অবরোধ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। কিন্তু শ্রমিকরা ভোর ৬টা থেকেই ট্রেন ছাড়তে বাধা দিয়েছেন। ১২টা পর্যন্ত কোনো ট্রেন ছাড়া সম্ভব হবে না বলেও জানান তিনি।

ইমতিয়াজ হোসেন নামের এক যাত্রী বলেন, ‘৬টার কমিউটার ট্রেন পেতে পৌনে ৬টা থেকে স্টেশনেই অপেক্ষা করছি। আবার সাড়ে ১২টায় কমিউটার ট্রেনের শিডিউল আছে।’

প্রসঙ্গত, মজুরি কমিশন, গ্রাচুইটি, পিএফর টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত্ব ৯টি পাটকলে টানা ৭২ ঘণ্টার অবরোধ-ধর্মঘট চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি