
ডেস্ক রিপোর্ট :
প্রত্যেক প্রতিবন্ধী ভাতা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১২তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তিনি ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ এর উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, ‘অটিজমে আক্রান্ত শিশুরা সমাজের বোঝা নয়। প্রত্যেক প্রতিবন্ধী ভাতা পাবে।’






















































