শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বিবাহ সংকট’-এ ঊর্মিলা শ্রাবন্তী কর


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
শিরোনাম দেখে হয়তো মনে হতে পারে, বিয়ে সংকটে ভুগছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বিষয়টি আসলে তা না, বিয়ে কিংবা ভালো পাত্রের সংকটে ভুগছেন না এই অভিনেত্রী। আসন্ন ঈদে ঊর্মিলাকে দেখা যাবে ‘বিবাহ সংকট’ নামের একটি নাটকে।

সুমন আনোয়ারের রচনায় এটি নির্মাণ করেছেন রুমান রুনি। এতে আরও অভিনয় করেছেন সজল, ড. ইনামুল হকসহ অনেকে।

নাটক প্রসঙ্গে দৈনিক আমাদের সময় অনলাইনকে ঊর্মিলা বলেন, ‘নাটকের নাম শুনে কিছুটা হলেও আঁচ করা যায়, এর গল্পটি কেমন হবে। ঈদের নাটকের প্রতি দর্শকের আগ্রহ, সব সময়ই একটু বেশি। তাই নির্মাতা এই বিশেষ দিনটির জন্য বিশেষ নাটক বানিয়ে থাকেন। এটি তেমনই একটি নাটক। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’

নির্মাতা রুমান রুনি জানান, সম্প্রতি ‘বিবাহ সংকট’ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটি এখন সম্পাদনার টেবিলে। আগামী ঈদে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচারিত হবে।

এদিকে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর অভিনীত সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’, জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’সহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি