বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
শখেরবশে মাছ ধরতে গিয়ে ঝড়ো বাতাসে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রশীদ (৩০)।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পদ্মার গোয়ালন্দ উপজেলার গোদারবাজার এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত রশীদ উপজেলা সদরের মিজানপুর ইউনিয়নের চরনারাণপুর গ্রামের মোচেন শেখের ছেলে।

এর আগে গত রোববার বিকালে পদ্মার গোদারবাজার এলাকায় (মাইখাগাট) শখেরবশে মাছ ধরতে গিয়ে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন রশীদ।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, রোববার মিজান, আইয়ুব ও রশীদ শখেরবশে পদ্মায় মাছ শিকার করতে যান। বিকালে হঠাৎ ঝড় শুরু হলে উত্তাল পদ্মায় তাদের নৌকাটি ডুবে যায়।

এ সময় মিজান ও আইয়ুব সাঁতরে তীরে উঠলেও নদীতে ডুবে নিখোঁজ হন রশীদ। তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। দুদিন পর আজ বেলা ১১টার দিকে পদ্মার গোদারবাজার এলাকা থেকে রশীদের মৃতদেহ উদ্ধার করা হয়।

গোয়ালন্দঘাট থানার ওসি এজাজ শফী জানান, নৌকাডুবিতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি