মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাঠে নয়, বিশ্বকাপের উদ্বোধনী এবার লন্ডন মলে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
জমকালো আয়োজনে স্টেডিয়ামের ভিতরে ক্রীড়াঙ্গনের বড় কোনো টুর্নামেন্টের উদ্বোধন হয় এটাই স্বাভাবিক। কিন্তু ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন হতে একটু অন্য ঢঙয়ে। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী এবার স্টেডিয়ামে নয়, হবে ইংল্যান্ডের ঐতিহাসিক লন্ডন মলে।

২০১৯ বিশ্বকাপের ম্যানেজিং ডিরেক্টর স্টিভ এলওর্থি বলেছেন, ‘ব্যাকগ্রাউন্ডে বামিংহাম প্যালসেকে রাখা দ্য মল, যেখানে যুক্তরাজ্যে সবচেয়ে বড় ইভেন্টগুলো হয়ে থাকে এবং বিশ্বের সবাই এই জায়গাটা চেনে। বিশ্বকাপ উদযাপন করার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত জায়গা।

তিনি আরও বলেন, ‘এই প্রতিযোগিতা কতটা বিশেষ তা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ধরা পড়বে। ভক্তদের জন্য এই অনুষ্ঠান ভীষণ উত্তেজনার, কারণ ভাগ্যবানরা উপস্থিত থাকতে পারবেন সেখানে। একই সঙ্গে গোটা বিশ্বের ভক্তরাও টিভিতে সরাসরি দেখতে পারবেন।’

উল্লেখ্য, আগামী ২৯ মে জমকালো জমকালো আয়োজনে হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধন। উদ্বোধন অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত ১০ থেকে ১১টা পর্যন্ত চলবে। পরের দিন ৩০ মে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি