শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কাল হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। তবে, তা আজ বৃহস্পতিবার জানা যাবে। মন্ত্রী সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওবায়দুল কাদেরের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা আজ পরীক্ষা-নিরীক্ষা করবেন। এরপরই চিকিৎসকরা ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন। সড়ক পরিবহন মন্ত্রণালয় বলা হয়েছে, আগামীকাল শুক্রবার ওবায়দুল কাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও ওবায়দুল কাদের আরও কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করবেন।

চলাফেরা স্বাভাবিক হওয়ার পর দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত ২০ মার্চ সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি