ডেস্ক রিপোর্ট :
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচ ম্যাচ খেলে এখনো বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জয়ের দেখা পায়নি। কিন্তু দল সাফল্য না হলেও ব্যক্তিগত ভাবে ব্যাট হাতে সফলই আছেন ব্যাঙ্গালুরুর এই অধিনায়ক। শুক্রবার কলকাতা নাউট রাইডার্সের বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলেন। এই রান দিয়ে কোহলি টপকে গেছেন সুরেশ রায়নাকে। আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক (৫১১০) এখন তিনি। কিন্তু ম্যাচ শেষে এ নিয়ে তার গর্বের সুযোগটা থাকেনি। সেটি শুধু দলের হারের জন্য নয়, নিজে সর্বোচ্চসংখ্যক হারের রেকর্ড গড়ার জন্যও।
কোহলির নামের পাশে এমনকিছুই সত্যিই বিব্রতকর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড এখন তার। এ পর্যন্ত ৮৬ ম্যাচ হেরেছেন কোহলি। তবে শুক্রবার কোহলির দলের কাছে যদি কলকাতা হারত, তবে রেকর্ডটা কোহলির নয়, হতো কলকাতা নাইট রাইডার্সের রবিন উথাপ্পার। ২০১৪ সাল থেকে কলকাতার হয়ে খেলা ও আগে বেঙ্গালুরু, পুনে ও মুম্বাইয়ের হয়ে খেলা এই তারকা আইপিএলে ৮৫ ম্যাচ হেরেছেন।
এই তালিকায় ভারতীয় অধিনায়কের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই সহ-অধিনায়ক। মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা আছেন তালিকার তিনে। আইপিএলে এ পর্যন্ত ৮১ ম্যাচ হেরেছেন রোহিত।

























































