মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাতে সাকিবের হায়দরাবাদের মুখোমুখি মুম্বাই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আজ শনিবার দুটো ম্যাচ হবে। দিনের শুরুতে চেন্নাইয়ের মাঠে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্চাব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়। দিনের দ্বিতীয় ম্যাচ রাতে হায়দরাবাদের মাঠে নামবে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।

চার ম্যাচ খেলে তিনটিতে জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে চেন্নাই। শীর্ষে উঠার লড়াইয়ে আজ খেলতে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। অন্য দিকে সমান ম্যাচ খেলে একই জয়ে রান রেট বেশি থাকায় তৃতীয় স্থানে আছে পাঞ্জাব। দলটিও শীর্ষে উঠার লড়াইয়ে মাঠে নামবে তারা।

অপর দিকে চার ম্যাচ খেলে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে রান রেটে বেশি থাকায় শীর্ষে রয়েছে হায়দরাবাদ। শীর্ষ স্থান ধরে রাখার লক্ষ্যে নামবে তারা। অন্য দিকে সমান ম্যাচ খেলে দুইটি জয় পাইছে মুম্বাই। পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে আছে রোহিত শর্মার দল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি