শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গার্মেন্টস নারীদের মধ্যম সারির ব্যবস্থাপক তৈরি আমার চ্যালেঞ্জ, বললেন রুবানা হক


গার্মেন্টস নারীদের মধ্যম সারির ব্যবস্থাপক তৈরি আমার চ্যালেঞ্জ, বললেন রুবানা হক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

নবনির্বাচিত বিজিএমইএ’র সভাপতি রুবানা হক বলেন, যে শিল্পের ৮০ ভাগের অধিক শ্রমিক নারী, নিজেদের স্বার্থ তুলে ধরতে তাদেরকে বড় রকমের সুযোগ দেওয়া উচিত। তবে অধিকাংশ শ্রমিক নারী হলেও বর্তমানে ব্যবস্থাপক পর্যায়ের বেশিরভাই পুরুষ। এই অবস্থার পরিবর্তন আনতে হবে। ডয়চে ভেলে

তিনি আরো বলেন, শিক্ষিত নারী শ্রমিকদের ভবিষ্যতের জন্য তৈরি করার পাশাপাশি তাদেরকে মধ্যম সারির ব্যবস্থাপক পদে আনার কথা ভাবছি। যা হবে আমার চ্যালেঞ্জ। জেন্ডারভিত্তিক নেতৃত্বের কর্মসূচি হাতে নিতে চাই আমি, যার মাধ্যমে নারীর ক্ষমতায়ন হবে।

তিনি জানান, নারীকে অবহেলার চোখে দেখার একটা প্রবণতা আছে, এর পরিবর্তন করতে হবে। কিন্তু আমি নারী হিসাবেই এখানে আছি এবং আমি বিশ্বাস করি- নারীদের চ্যালেঞ্জগুলোকে ভিন্নভাবে দেখা ও তাদের প্রতি সমানুভূতিশীল হতে পারবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি