ডেস্ক রিপোর্ট :
মেয়েরা যদি কাজ না করতে পারে তাহলে তো বাঁচবেই না, আর এ সমাজের উন্নতিও হবে না। আমার মেয়েদের, শিশুদের বাঁচার অধিকার চাই। আমাদেরও বাঁচার অধিকার আছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে, শাহবাগে গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত কর্মসূচির আওচায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এমন প্রশ্ন রাখা হয়।
বক্তারা বলেন, আমাদের মেয়েদের, শিশুদের তথা সকল মানুষের বেঁচে থাকার অধিকার তো সংবিধান দিয়েছে। তাহলে কেন আমরা নিরাপদে বাঁচতে পারছি না। আর কত নুসরাত জীবন দিলে এ দেশ মেয়েদের জন্য নিরাপদ হবে। আমারা সকল ধর্ষণের বিচার চাই। তাদেরকে খোলা মাঠের মধ্যে পাথর নিক্ষেপ করে মারা হোক যাতে আর কেহ এমন কাজ করার সাহস না পায়।























































