মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিকালে মুম্বাইয়ের ম্যাচ দেখবে ২১ হাজার শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন অনেক জিনিস দেখা যাচ্ছে এই টুর্নামেন্ট জুড়ে। কয়েকদিন আগে দেখা গেছে টেক্সির ছাঁদে আইপিএলের স্কোর যা দেখছে পথে চলাচল মানুষজন। নতুন আরেকটি অভানীয় জিনিস দেখা যাবে শনিবার বিকালে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মধ্যেকার ম্যাচে। ‘এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল’। এই মহৎ উদ্যোগকে সামনে রেখে আজ বিকালে ওয়াংখেড়েতে ২১ হাজার শিশুকে বিনা টাকায় ম্যাচ দেখাবে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার অনুশীলনের সময়ও গ্যালারিতে হাজির থেকে গোটা দলকে উৎসাহ দেয় তারা। শুক্রবার ছোট-ছোট ছেলেমেয়েদের সঙ্গে টুইটারে ছবি পোস্ট করে দলের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া লেখেন, ‘আগামিকাল (শনিবার) মুম্বাই মাঠে নামবে এদের জন্য।’

এদিকে কিংস ইলেভেনের বিরুদ্ধে পোলার্ডের ম্যাচ জেতানো অবিস্মরণীয় ইনিংস একলাফে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে দলের। অন্যদিকে চোট সারিয়ে শনিবার ঘরের মাঠে ফের দলে ফিরছেন রোহিত শর্মা। শুক্রবার নেটে বেশ কিছু সময় ব্যাটিং অনুশীলনও করেছেন মুম্বাই কাপ্তান। দলে ফিরতে আগ্রহী রোহিত নিজেও। তাই রয়্যালস ম্যাচের আগেরদিন রোহিতের খেলার বিষয়ে শিলমোহর দিল ম্যানেজমেন্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি