বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলা নববর্ষে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিএনপি ও স্বজনরা


বাংলা নববর্ষে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিএনপি ও স্বজনরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বাংলা নববর্ষে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য কারাকর্তৃপক্ষের কাছে আবেদন করেছে তার আত্মীয় স্বজন ও বিএনপির সিনিয়র নেতারা। অনুমতি পেতে গেল সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আশ্বাসও দিয়েছেন। তবে এবিষয়ে এখনো কোনো অগ্রগতির খবর নেই।

খালেদা জিয়ার ঘনিষ্ট এক নেতা জানান, নতুন বছরে আমরা ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। পরিবারের স্বজনরা অসুস্থ মানুষটির পাশে কিছুটা সময় থাকতে চান। এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনো অনুমতি মেলেনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী আবদুস সাত্তার জানান, ম্যাডামের শারীরিক অসুস্থতা আগের মতই আছে। উন্নতি হয়েছে বলে তার কাছে এমন তথ্য নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি