বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নুসরাতের জবানবন্দি ভিডিও কারায় ওসির বিরুদ্ধে ঢাকায় মামলা


নুসরাতের জবানবন্দি ভিডিও কারায় ওসির বিরুদ্ধে ঢাকায় মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাতের জবানবন্দির ভিডিও কারায় ওসরি বিরুদ্ধে ঢাকায় একটি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে এ মামলা দায়ের করা হয়। এ মামরায় কাউন্সিলর মকসুদ আলমকে ৫ দিনে রিমাণ্ড দিয়েছেন আদালত।

নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার এজহারভুক্ত দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম।

এদিকে ১২ মার্চ ঢাকায় একটি অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি