শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বর্তমানে অধিকাংশ ওসি সরাসরি মন্ত্রীদের কাছে গিয়ে বসে থাকেন, বললেন সাবেক পুলিশ কর্মকর্তা


বর্তমানে অধিকাংশ ওসি সরাসরি মন্ত্রীদের কাছে গিয়ে বসে থাকেন, বললেন সাবেক পুলিশ কর্মকর্তা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পুলিশের সাবেক এআইজি এবং মহানগর গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান সৈয়দ বজলুল করিম রোববার ডয়চে ভেলেকে বলেন, বর্তমানে অধিকাংশ ওসি সরাসরি মন্ত্রীদের কাছে গিয়ে বসে থাকেন। তারা যদি সরাসরি সেখানে যেতে পারেন তাহলে তারা চেইন অব কমান্ড মানবেন কেন। তাই তারা বেপরোয়া হয়ে উঠছেন। আমার মনে হয় পুলিশের একটা অংশ এখন অর্থ দ্বারা মোটিভেটেড। তারা ন্যায়-নীতি ও দায়িত্ববোধের তোয়াক্কা করে না। ফলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

তিনি বলেন, যে দেশের পুলিশিং ভালো সে দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকে। মানুষ বিপদে পড়ে পুলিশের কাছে যায়। সেখানে যদি সঠিক এবং নিরপেক্ষ ট্রিটমেন্ট না পায় তাহলে সে হতাশ হয়। আর এই হতাশা তখন রাষ্ট্র ব্যবস্থারও ওপর গিয়ে পড়ে। তাই পুলিশ তার দায়িত্বে অবহেলা করলে, দায়িত্ব পালন না করলে এবং অন্যায় আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হয়।

তিনি আরো বলেন, ফেনীর ঘটনা আমাকে ব্যথিত করেছে, কষ্ট দিয়েছে। পুলিশ যদি শুরু থেকে মেয়েটিকে আইনগত প্রটেকশন দিত তাহলে তার জীবন যেতো না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি