ডেস্ক রিপোর্ট :
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদক রাখা ও সেবনের দায়ে অভিযুক্ত। গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত এ অভিযান চলে। তাদের কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২৭ গ্রাম ৮৪৫ পুরিয়া হেরোইন, ১ কেজি গাঁজা ও ৩০টি ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৯টি মামলা করা হয়েছে।























































