ডেস্ক রিপোর্ট :
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া ম্যানইউর সাতে বার্সার দ্বিতীয় লেগের যুদ্ধ শুরু হতে যাচ্ছে আজ রাতেই। প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে প্রতিপক্ষ ম্যানইউকে কি ঠেকাতে পারবে বার্সা? এ নিয়ে খুবই সতর্ক বার্সা কোচ আরনেস্তো ভালভের্দে।
পিএসজিকে হটিয়ে কোয়ার্টারে আসা ম্যানইউ যেকোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যে জন্য সতর্ক থাকা ভালভের্দে বলেন, ‘চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে চার ম্যাচের তিনটিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আমাদের সতর্ক থাকতে হবে। প্রথম লেগের ফলাফলই চূড়ান্ত নয়। তারা যা করেছে, তারা দল হিসেবে যেমন এবং তাদের যে ইতিহাস আছে সবকিছুকেই আমরা সমীহ করি।’
চ্যাম্পিয়ন্স লিগের ১২টি কোয়ার্টার-ফাইনাল ম্যাচে গোলের দেখা পাননি মেসি। তবে এ নিয়ে ভাবতে রাজি নন ভালভেরদে। তার মতে, ‘এর মানে সে গোল করার খুব কাছাকাছি আছে। পরিসংখ্যান নিয়ে কথা বলাটা ভালো। কিন্তু পরিসংখ্যান অনেক বেশি অতীতকে বোঝায়, ভবিষ্যৎ নয়।’
গত তিন আসরে কোয়ার্টার থেকে ছিটকে গেলেও এবার এ নিয়ে খুবই সতর্ক ভালভেদে। দ্বিতীয় লেগে ভালো পারফর্মেন্স করে সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী অভিজ্ঞ এ কোচ।

























































