বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাগেরহাটে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার


বাগেরহাটে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৯

মহিউদ্দিন ভূইয়া:

বাগেরহাটের রামপালে ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় ওই মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার ফয়লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এরআগে, ওইদিন দুপুরে এ ঘটনায় অভিযুক্ত ফেরদৌস শেখকে (১৮) এক মুদি ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গ্রেফতার ফেরদৌস শেখ রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুৎফর শেখের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তার মামা বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেন। আমরা প্রধান আসামি মুদি ব্যবসায়ী ফেরদৌস শেখ এবং মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে আটক করেছি। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বাকি আসামিদেরও আটকের চেষ্টা চলছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি