বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট : নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) ৮টার দিকে মাধবদীর রাইনাদী পুলিশ চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন নরসিংদী পলাশের সাধারচর মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

তিনি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে ফেরার পথে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি