শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহে রোগী সেজে নারী চিকিৎসককে যৌন হয়রানি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় হাসপাতালে রোগী সেজে এসেছিল এক যুবক। ব্যবস্থাপত্র দিয়েছিলেন চিকিৎসক। এরপর অন্য রোগের কথা বলে ফের ওই চিকিৎসকের কাছে হাজির। তবে যুবকের মতলব পরিষ্কার হতে সময় লাগেনি। যখন-তখন এসে চিকিৎসককে উত্যক্ত করতে থাকে সে। সর্বশেষ গত সোমবার বাসায় ফেরার পথে বাসে যৌন হয়রানির শিকার হন চিকিৎসক। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত দেড় বছর ধরে তিনি গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন এক চিকিৎসক। দিনে পনের আগে হাটুতে ব্যাথা নিয়ে রুবেল খান (২৫) নামে এক যুবক তাঁর কাছে আসে। তিনি প্রয়োজনীয় ঔষুধ লিখে ব্যবস্থাপত্র দেন। এর কয়েকদিন পরে রুবেল আবারও আসেন অন্য রোগের নাম করে। তখনও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এরপর থেকে প্রায়ই রম্নবেল খান অনুমতি ছাড়াই চিকিৎসকের কক্ষে প্রবেশ করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে উত্ত্যক্ত করে। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালাগাল করে চলে যায় রুবেল। দিন তিনেক আগেও দুপুরের খাবারের সময় উত্যক্ত করে ওই যুবক।

গতকাল সোমবার ওই চিকিৎসক গৌরীপুর বাসস্ট্যান্ডে রিকশায় চড়েন। ওই সময় রুবেল তাঁর পথ রোধ করে হয়রানি করে। পরে বাসে উঠলে সেখানেও হয়রানি করা হয়। একপর্যায়ে আত্মরড়্গার্থে বখাটেকে কিলঘুষি ও ধাক্কা দিয়ে নিচে নেমে যান চিকিৎসক। পরে ইউএনও’র পরামর্শে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি