ডেস্ক রিপোর্ট : রাজধানীর রমনা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একাধিক প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, ধারণা করা হচ্ছে সেখানে দুর্ঘটনায় নিহতরা কোনো একটি প্রাইভেটকারের যাত্রী।
আজ মঙ্গলবার সকাল আটটার দিকে মৎস্য ভবন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
এ খবর নিশ্চিত করে এসআই বাচ্চু মিয়া বলেন, ‘স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে একাধিক প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে।
রমনা থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম জানান, মৎস্য ভবন সংলগ্ন সড়ক খালি পেয়ে পাল্লাপাল্লি শুরু করলে এ দুর্ঘটনা ঘটে। গাড়িগুলো জব্ধ করে থানায় আনা হয়েছে। এর মধ্যে একটি স্বাধীন পরিবহনের বাস রয়েছে।























































