সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সময় পরিবর্তন সংসদ অধিবেশনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সময় পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার বিকাল ৫টার পরিবর্তে সন্ধ্যা পৌনে ৭টায় বসবে। এছাড়া আজ বুধবার বিকাল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির যে বৈঠক হওয়ার কথা ছিল, তা বৃহস্পতিবার একই সময়ে হবে।

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩ এপ্রিল এ অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশনের সময়সূচি পরিবর্তনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর জানাজা ও দাফনের জন্য সংসদের সূচিতে এই পরিবর্তন।

জানা গেছে, সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেক অধিবেশন বসতে হবে। সেই ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই এ অধিবেশন আহবান করা হয়েছে।

জুনে বাজেট অধিবেশনের আগে এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি