শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আরো বেশি নজরদারিতে রাখতে হবে ধর্মীয় সংগঠন এবং উপাসনালয়গুলোকে: এম হুমায়ুন কবির


আরো বেশি নজরদারিতে রাখতে হবে ধর্মীয় সংগঠন এবং উপাসনালয়গুলোকে: এম হুমায়ুন কবির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

শ্রীলঙ্কার জঙ্গি হামলার সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত আছে সেটা খুঁজে বের করাটা খুবই জরুরি। সেটা খুঁজে বের করলে, তাদের থেকে অন্য দেশকে নিরাপত্তায় রাখা সহজ হবে। তবে সবার আগে জঙ্গিদের শনাক্ত করে তাদের ধরন এবং চাহিদা বা উদ্দেশ্য জানতে পারলে তার জন্য নিরাপদ ব্যবস্থা সাজানো যাবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।

তিনি বলেন, বাংলাদেশের সরকার এবং প্রশাসন বিশেষ করে জঙ্গি দমনে প্রশাসনের যেসব ইউনিটগুলো কাজ করছে তাদের দক্ষতা এবং সক্ষমতার কারণে বাংলাদেশের জঙ্গিদের শক্তি নিশ্চিহ্ন হবে। আর বাইরে থেকে কোনো সংগঠন হামলা চালালে সেটা প্রতিরোধ করার জন্য সরকার এবং প্রশসন খুবই সতর্ক রয়েছে। যার ফলে এই মুহূর্তে বাংলাদেশে বড় কোনো হামলার হুমকিতে নেই। তবে আমাদের আত্মতুষ্টিতে থাকলে চলবে না, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন এবং উপাসনালয়গুলোকে আরো বেশি করে পর্যবেক্ষণে রাখতে হবে। এখন পর্যন্ত বাংলাদেশ জঙ্গি দমনে সফল এবং শক্ত অবস্থানে আছে যেটা খুবই প্রশংসার দাবি রাখে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি