শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পতেঙ্গায় নির্মিত হচ্ছে মরিচা প্রতিরোধী ও লবণ সহনীয় নতুন কন্টেইনার টার্মিনাল


পতেঙ্গায় নির্মিত হচ্ছে মরিচা প্রতিরোধী ও লবণ সহনীয় নতুন কন্টেইনার টার্মিনাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

আরো একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর। পতেঙ্গায় চলছে এই টার্মিনালের কাজ। নির্মাণে প্রথমবারের মত ব্যবহার করা হচ্ছে, বিশেষভাবে তৈরি রড। যা মরিচা প্রতিরোধী ও লবণ সহনীয়। দেশে এ ধরনের রডের ব্যবহার এই প্রথম। যার যোগান দিচ্ছে শীর্ষস্থানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, স্থাপনার স্থায়িত্ব বাড়াতেই এমন রড বানাচ্ছেন তারা।

কর্ণফুলির পাড়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কাজ। পণ্য ওঠানামায় সক্ষমতা বাড়াতে এই টার্মিনাল করছে চট্টগ্রাম বন্দর। এই টার্মিনালের জন্য তৈরি হচ্ছে জেটিসহ নানা অবকাঠামো। যার পুরোটাই তত্ত্বাবধান করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর।

সার্বিক এই কর্মযজ্ঞের বিশেষ দিক হচ্ছে, সবকটি স্থাপনা নির্মাণে ব্যবহার হচ্ছে বিশেষভাবে তৈরি রড। যা পানি ও লবনাক্ত আবহাওয়ায় থাকে মরিচামুক্ত। চট্টগ্রামে এই প্রথম কোন স্থাপনায় ব্যবহার হচ্ছে এমন রড। উপকূলীয় সব স্থাপনায় এমন রড ব্যবহার হলে, স্থায়ীত্বও কয়েকগুণ বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। কর্তৃপক্ষ বলছে, পতেঙ্গা টার্মিনাল নির্মিত হলে বন্দরে বছরে কন্টেইনার হ্যান্ডলিং বাড়বে চার লাখের বেশি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি