ডেস্ক রিপোর্ট :
‘অফিসার (জেনারেল)’ পদে ২০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে, ১৬ মে ২০১৯ তারিখের মধ্যে। আরো জানাচ্ছেন রাকিবুল ইসলাম
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হলেই আবেদন করা যাবে। এসএসসি ও এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাগুলোর ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ ৩.০ হলে প্রথম বিভাগ এবং জিপিএ ২.০-এর কম হলে তৃতীয় বিভাগ ধরা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪.০ পয়েন্ট স্কেলে ৩.০ কিংবা ৫.০ পয়েন্ট স্কেলে ৩.৭৫ হলে প্রথম বিভাগ; আর ৪.০ পয়েন্ট স্কেলে ২.২৫-এর কম কিংবা ৫.০ পয়েন্ট স্কেলে ২.৮১৩-এর কম হলে তৃতীয় বিভাগ হিসেবে মূল্যায়ন করা হবে।
বয়স
প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর (১৭ এপ্রিল ২০১৯ তারিখে)। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান; প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
যেভাবে আবেদন
আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (িি.িবৎবপৎঁরঃসবহঃ.নন.ড়ৎম.নফ) মাধ্যমে। আবেদনের আগে এ সাইটে গিয়ে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের সময় দরকার পড়বে—প্রার্থীর ৩০০–৩০০ ডিপিআই সাইজের পাসপোর্ট ছবি, নির্দিষ্ট সাইজের নামের স্বাক্ষর, ব্যক্তিগত তথ্য, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও নম্বরপত্র এবং বিশ্ববিদ্যালয়ের সনদ ও নম্বরপত্রের তথ্য। যারা এর আগে রেজিস্ট্রেশন করেছেন তাঁরা আগের সিভি আইডেন্টিফিকেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে পারবেন। আবেদন সম্পন্ন হওয়ার পর ‘জব ট্রেকিং নাম্বার’ সংক্রান্ত একটি পৃষ্ঠা আসবে। সেটি প্রিন্ট করে সংরক্ষণ রাখতে হবে। প্রবেশপত্র সংগ্রহ ও ভাইভার জন্য এই পৃষ্ঠাটি দরকার পড়বে।
পরীক্ষার প্রস্তুতি
বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার উপ-পরিচালক সোহেল নওরোজ জানান, ‘অফিসার (জেনারেল)’ পদের পরীক্ষা হবে তিন ধাপে। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরে, বহু নির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে দ্বিতীয় ধাপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা। সবার শেষে ভাইভা (২৫ নম্বর)।
প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার জ্ঞান/তথ্য-প্রযুক্তির ওপর মোট ১০০ নম্বরের প্রশ্ন হবে। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা পড়বে।
বাংলা অংশে সাধারণত ব্যাকরণ ও সাহিত্য থেকে প্রশ্ন করা হয়। ব্যাকরণ অংশে ভাষা, ধ্বণি, বর্ণ, সমাস, কারক ও বিভক্তি, সন্ধিবিচ্ছেদ, বচন, শব্দের প্রকারভেদ, লিঙ্গান্তর, বাক্য, বাগধারা ইত্যাদির ওপর প্রশ্ন থাকে। সাহিত্য অংশে কবি-সাহিত্যিকদের জীবনী, সাহিত্যকর্ম, তাঁদের বিভিন্ন কবিতা ও উপন্যাস সম্পর্কে প্রশ্ন করা হতে পারে।
ইংরেজি অংশে ভালো করতে হলে চধৎঃং ড়ভ ংঢ়ববপয, ঝবহঃবহপব ঈড়ৎৎবপঃরড়হ, ঝবহঃবহপব ঈড়সঢ়ষবঃরড়হ, ঈড়হফরঃরড়হধষ ঝবহঃবহপব, চৎবঢ়ড়ংরঃরড়হ, এৎড়ঁঢ় াবৎন, জরমযঃ ভড়ৎস ড়ভ াবৎন, জবফঁহফধহপু, ঞবহংব, ঠড়রপব পযধহমব, চযৎধংব ্ ওফরড়সং, ঝুহড়হুস, অহঃড়হুস ইত্যাদির ওপর জোর দিতে হবে।
গণিত অংশে সংখ্যা, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, পরিমাপ ও একক, লাভ-ক্ষতি, সময় ও কাজ, সময় ও দূরত্ব, বয়স, গড়, অনুপাত ও সমানুপাত, পরিমিতি, বীজগণিতের রাশিমালা, সেট, সূচক ও জ্যামিতি ইত্যাদি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি।
বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশে সাম্প্রতিক ঘটনাবলি থেকে প্রশ্ন থাকবে। তথ্য-প্রযুক্তির খুঁটিনাটি সম্পর্কেও জানা থাকতে হবে।
সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও বিভিন্ন দেশ, ভৌগোলিক জ্ঞান এবং সমসাময়িক দেশীয়।
কার্টস মার্ক্সের ভিত্তিতে নির্দিষ্টসংখ্যক আবেদনকারী প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ইত্যাদি।
নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিংকে erecruitment.bb.org.bd/openpdf.php


























































