শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মন্ত্রীরা যা বলেন, তার উল্টোটা ঘটে, বললেন রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিডনাইট ভোটের সরকারের মন্ত্রীরা যা বলেন, সাথে সাথে তার উল্টোটা ঘটে। ক’দিন আগে বানিজ্যমন্ত্রী ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছিলেন, রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়বে না। তার পরদিনই হু হু করে দাম বেড়েছে প্রায় সকল পণ্যের।

বুধবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক নিজে ওয়াসার পানি পান করেন না, অথচ তিনি বলছেন, ওয়াসার পানি ১০০ ভাগ বিশুদ্ধ। বাড়িতে বাড়িতে টাইফয়েড, ডায়রিয়া, জ্বর মহামারী আকার ধারণ করেছে। এখন মরার ওপর খাঁড়ার ঘা’র মতো গরীব মানুষদের অবস্থা। একদিকে আনাজ-পাতির অগ্নিমূল্য, অন্যদিকে দুষিত পানি পান জনজীবনকে করে তুলেছে দূর্বিষহ। অবিলম্বে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি