সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সিরাজগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষককে পুলিশে সোপর্দ


সিরাজগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষককে পুলিশে সোপর্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের তাড়াশে কারিগরি (বি.এম) শিক্ষার একাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রদর্শক মো. মোজাহারুল ইসলামকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওই ছাত্রীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, তিনি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থী। বুধবার কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষা চলাকালে কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এর আগেও ওই প্রদর্শক একাধিকবার তাকে উত্ত্যক্ত করেছিলেন।

পরে পরীক্ষা শেষে ওই ছাত্রী তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবালের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে অভিযুক্ত প্রদর্শককে পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং প্রদর্শককে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি