পূর্বাশা ডেস্ক: ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) ‘একটি অক্ষর শিক্ষকে আছে, পণ্ডিতে নেই। আবার কাননে আছে, বাগানে নেই।’
২) ‘ওই ফলটি পাকার পরে
খেতে লাগে মিষ্টি।
আমি যদি খেতে বলি করেন অনাসৃষ্টি।’
৩) ‘একটি হলে কাজ হবে না,
দুটি কিন্তু চাই। দুটি পেলে হবে চাষি ভাই।’
৪) ‘উটের মতো বুক টান,
কোন জিনিসের চার কান?’
গতদিনের ধাঁধাগুলোর উত্তর ও আজকের জন্য চারটি ধাঁধা:
১) রাত্রিকালে আঁধারেতে যার যার ঘরে,
তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে।
উত্তর: চোর।
২) আকাশ ধুমধুম পাতালে কড়া,
ভাঙ্গল হাঁড়ি লাগল জোড়া।
উত্তর: মেঘের ডাক ও বিজলী
৩) কোন প্রাণী বল দেহি ছয় ছয় পায়ে হাঁটে,
ঘুরতে তাকে তোমরা দেখো
যেথায় খুশি পথেঘাটে।
উত্তর: পিঁপড়া
৪) আল্লাহর তৈরী পথ, সাত রঙ্গে সৃষ্টি,
কভু কভু দেখা যায়, হয় যদি বৃষ্টি।
উত্তর: রংধনু


























































