শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ মাদারীপুর সদর উপজেলার পাঁচখোল ইউনিয়নের জাজিরা গ্রামে চাঁদনী আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় রবিবার সকালে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে চাঁদনীর স্বামীর বাড়ির সব লোকজন পালিয়েছে।

জানা গেছে, বছর খানেক আগে পাঁচখোলা গ্রামের আবুল হাওলাদারের মেয়ে চাঁদনীর সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় জাজিরা গ্রামের বাবুল ফকিরের ছেলে রিয়াদের সাথে।

নিহত চাঁদনীর বাবা আবুল হাওলাদার বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে মারধর করতো। সকালে শুনি আমার মেয়েকে মেরে ওর স্বামীর বাড়ির লোকজন পালিয়েছে। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর চিবার চাই।’

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা হলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি