সোমবার,১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামে নগরের বাকলিয়া এলাকা থেকে মিনহাজুল করিম (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পু্লিশ। শনিবার রাতে বাকলিয়া এলাকায় ওই শিক্ষার্থীর ফুফুর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিনহাজুল করিম আনোয়ারা উপজেলার খানসামা এলাকার রেজাউল করিমের ছেলে। মিনহাজুল কায়সার-নিলুফার সিটি করপোরেশন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে জানিয়েছে পু্লিশ।

মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে বাকলিয়া থানার পরিদশর্ক (তদন্ত) মো. মঈন উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে মিনহাজুল করিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মিনহাজুল বাকলিয়ায় ফুফুর বাসায় থেকে পড়াশোনা করতেন। গত কয়েকমাস ধরে হতাশাগ্রস্ত ছিলেন মিনহাজুল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি