সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না বিএনপির মহাসচিব, বললেন হানিফ


পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না বিএনপির মহাসচিব, বললেন হানিফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

গণতন্ত্র ও জনগণের রায়কে শ্রদ্ধা জানিয়ে বিএনপির নির্বাচিতদের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় নেতাদের সাথে এক বর্ধিত সভায় তিনি বলেন, দলীয় পদবী হারানোর ভয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নিজেদের ভুলে বিলুপ্তির পথে বলেও মন্তব্য করে তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের জন্য একটি বিষফোঁড়া। এই ফোঁড়া যতদিন থাকবে দেশের বিরুদ্ধে ততদিন ষড়যন্ত্রও থাকবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের অনেক নেতা নিজের দল ভারি করতে জামায়াত-শিবিরসহ বিভিন্ন অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছে, যা আওয়ামী লীগের জন্য অশনি সংকেত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি