শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রীর নিকট নিরাপদ সড়ক কমিটি’র রিপোর্ট পেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও সড়ক ও জনপথে শৃঙ্খলা আনয়নে গঠিত কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের রিপোর্ট পেশ করেছে। কমিটি’র চেয়ারম্যান ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল (২৮ এপ্রিল) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ রিপোর্ট হস্তান্তর করেন।

জাতীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা, প্রখ্যাত কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এ সময় উপস্থিত ছিলেন। সরকার সড়ক ও জনপথে যথাযথ নির্দেশনা ও শৃঙ্খলা আনয়নে সেই সঙ্গে সারা দেশের সড়ক দুর্ঘটনা যাচাইয়ের জন্য ১২ ই ফেব্রুয়ারি ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি