বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্থগিত লালমনিরহাটের আদিতমারী উপজেলার নির্বাচন ৫ মে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

পরায় দুই মাস স্থগিত থাকার পর অবশেষে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি। এ উপজেলায় ভোট হবে ৫ মে। রির্টানিং কর্মকর্তা লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। বাসস
তিনি জানান, ৮ মার্চ জরুরি বৈঠকে এ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠান সিইসি। ইসি ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রথম দফায় ১০ মার্চ এ উপজেলার ভোট ছিল। কিন্তু প্রচার প্রচারণার শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত করা হয়।

তিনি আরো জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিত ঘোষিত আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বী তারা হলেন-রফিকুল আলম(আওয়ামীলীগ), ইমরুল কায়েস ফারুক (স্বতন্ত্র) ও নিগার সুলতানা (জাতীয় পার্টি)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সমসংখ্যক প্রতিদ্বন্দ্বিতা করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি