শনিবার,২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের মতো উইকেট চান মাশরাফি


ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের মতো উইকেট চান মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিকদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। এর আগেও ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রপি খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ডে সিরিজ খেলেছিলো বাংলাদেশ কিন্তু সে সময় ইংল্যান্ডের মতো উইকেট পায়নি মাশরাফিরা। তাই সোমবার বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি জানান ইংল্যান্ডের মতোই আয়ারল্যান্ডের উইকেট চান।

মাশরাফি বলেছেন, ‘আগেরবার ত্রিদেশীয় সিরিজে যে উইকেট পেয়েছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সে ধরনের উইকেট পায়নি।

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের উইকেট গুরুত্বপূর্ণ। সেখানে যেন ইংল্যান্ডের মতো উইকেট পাই। প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে জিতে বিশ্বকাপে যেতে পারি তাহলে ভালো হবে।’

অনেকেই বলছেন এবারের বিশ্বকাপে সেরা দল নিয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু মাশরাফি বিষয়টি মানতে রাজি নন। তিনি বলেছেন, ‘এশিয়া কাপেও আমরা এই টিম নিয়ে খেলেছি। কিন্তু শিরোপা জিততে পারিনি। দুই বছর আগেও এই দল খেলেছে। এর মধ্যে খেলোয়াড়রা এক্সট্রা-অর্ডিনারি কিছু শিখেছে ফেলেছে তাও না। সেরা দল এই বিষয়টি হাইপ করার প্রয়োজন নেই। যারা মাঠে সেরাটা খেলতে পারবে তারাই জিতবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি