রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সন্ত্রাসীদের কোন দেশ-ধর্ম নেই, বললেন মনিরুল ইসলাম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

সন্ত্রাসবাদীদের কোন দেশ নাই। এদের কোন গোত্র নাই, ধর্ম নাই। তাদেরকে খুনী বলেছেন কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

২৯ এপ্রিল সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত বিশ্ব সন্ত্রাস- জঙ্গীবাদ ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বিশ্ব জঙ্গীবাদের পিছনের রাজনৈতিক প্রতিযোগিতা ,অর্থনৈতিক প্রতিযোগিতা, সন্ত্রাসবাদের জন্ম ও আই এস এর উৎপত্তি নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আর্থ-সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিচালিত রাষ্ট্রযন্ত্রগুলোর অদক্ষতা ও দূর্বলতার সুযোগ বুঝেই জঙ্গী সংগঠনগুলো এই ধরণের সমন্বিত হামলা চালিয়ে থাকে। এসময় তারা সরকার পরিচালিত রাষ্ট্রযন্ত্রগুলোর সতর্ক তৎপরতা ও সমন্বয় গড়ে তোলার ব্যাপারে বিশেষ জোর প্রদান করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়। সভায় অংশগ্রহণ করেন, সাবেক জাতীয় প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকু রহমান এমপি, পি আই বি মহা-পরিচালক জাফর ওয়াজেদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেলারেল অব. একে মোহাম্মদ আলী, সাংবাদিক জাহেদুল আহসান ও ব্লগার মারুফ রাসুল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি