স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়ার সেচ্চাসেবী সংগঠন বরুড়া ফ্রেন্ডস ফোরাম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার(১১মে) সন্ধ্যায় বরুড়ার বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের অংশগ্রহনে বরুড়া স্টার হোটেলে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, লক্ষীপুর(রামগঞ্জ) উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ও ভলান্টিয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান, বরুড়া পৌরসভা আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন লিঙ্কন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবুল হাসেম, ভাব এর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম চৌধুরী, ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক জুয়েল সওদাগর, সাংবাদিক ওমর ফারুক, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, বরুড়া হাই স্কুলের শিক্ষক আনোয়ার উল্লাহ, “বাঁচার ঠিকানা” এনজিও এর চেয়ারম্যান স্বপন প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংবাদিকবৃন্দসহ বরুড়ার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।


















































