শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মুত্য ‍


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : নওগাঁর রাণীনগরে কবুতর থাকার ঘর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার মিরাট উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

সূত্রে জানা গেছে, সকালে উপজেলার মিরাট উত্তরপাড়া গ্রামের সুকুর খাঁর স্ত্রী মনোয়ারা বেগম বাড়ির কবুতর থাকার ঘর পরিষ্কার করতে মই দিয়ে উপরে উঠে। এ সময় একটি বিদ্যুতের তারের সাথে স্পৃর্শ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাণীনগর থানার ওসি সিদ্দুকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি