বুধবার,১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » স্বাস্থ্য » ঘামযুক্ত খালি হাত, পায়ে তৈরি করছে সেমাই আর তা কিনে নিচ্ছে নামী দামি সব কোম্পানি


ঘামযুক্ত খালি হাত, পায়ে তৈরি করছে সেমাই আর তা কিনে নিচ্ছে নামী দামি সব কোম্পানি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পবিত্র রমজানেও ৪-৫ দিনের পুরোনো সিরায় তৈরী হচ্ছে নানা রকমের মিষ্টি এবং ঈদকে সামনে রেখে নোংরা চুল্লীতে ভাজা নিম্নমানের সেমাই ঢুকছে নামী দামি বিভিন্ন কোম্পানির মোড়কে। আর এসব পৌঁছে যাচ্ছে সারাদেশে ।

শনিবার রাজধানির কামরাঙ্গিরচরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন বিভৎস দৃশ্য দেখা যায়। বাইরে ফিটফাট থাকলেও সেখানকার অধিকাংশ দোকানের ভেতরের চিত্র এমনটাই। ভোক্তা অধিকার দপ্তর জানায় এসব মিষ্টি খেলে ক্যন্সারসহ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হতে পারেন যে কেউ। এরপর সেমাইয়ের ফ্যক্টরিতে দেখা যায় আরেক ভয়ংকর চিত্র, সেমাই তৈরির কারিগরেরা গ্লোভসের পরিবর্তে ঘামযুক্ত খালি হাত, পায়ে তৈরি করছে সেমাই আর তা কিনে নিচ্ছে নামী দামি সব কোম্পানি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি