শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গোপালগঞ্জে শিশু শিক্ষার্থী ধর্ষণকারীর ফাঁসির দাবীতে সহপাঠিদের মানববন্ধন


গোপালগঞ্জে শিশু শিক্ষার্থী ধর্ষণকারীর ফাঁসির দাবীতে সহপাঠিদের মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মর্ডান কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর ধর্ষণকারী মিল্টন ফকিরের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঐ স্কুলের সহপাঠিরা।

মঙ্গলবার বেলা ১১ টায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নিলফা বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় ধর্ষণকারী মিল্টন ফকিরের ফাঁসির দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় মানববন্ধনকারীরা। পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মর্ডান কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক এম মতিয়ার রহমান।
বক্তরা ধর্ষণকারী মিল্টন ফকিরের ফাঁসির দাবী জানিয়ে শিশু ও নারী নির্যাতন বন্ধে কার্যকারী পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেক্ষ্য, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মামাবাড়ি বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় (৯ মে) মডার্ন কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাাতন করে মিল্টন ফকির (২৫)। এ ঘটনায় অভিযোগ দায়ের হলে গত শুক্রবার (১০ মে) সকালে জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষকের মা সাহেদা বেগম, বোন রুমাসহ চারজনকে আটক করলেও ধর্ষক মিল্টন ফকির পালিয়ে যায়।

পরে গত শনিবার (১১ মে) ভোর রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে মিল্টন ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি